• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

নড়াইলে দুই মাদক কারবারি গ্রেফতার

Reporter Name / ১০২ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

নড়াইল জেলা প্রতিনিধি।

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ের সাথে জড়িত মো. ইমরান আলী (২৪), ও মো. উজ্জল হোসেন (২৬) নামের ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ। নড়াইল জেলা গোয়েন্দা শাখার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাব্বিরুল আলম বুধবার (১৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, মো: ইমরান আলী যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন পটুয়াখালী পূর্বপাড়া গ্রামের মো: কামাল হোসেনের ছেলে ও মো: উজ্জ্বল হোসেন একই গ্রামের মো.বেল্লাল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত (১৩ নভেম্বর) রাতে নড়াইল জেলার সদর থানাধীন পৌরসভার হাতির বাগান মোড় নতুন বাস স্ট্যান্ডে সামনে পাকা রাস্তার উপর হতে তাদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার গোয়েন্দা শাখার ইনচার্জ মো.সাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নি:) মো: ফারুক হোসেন সঙ্গীয় ও ফোর্সসহ অভিযান চালিয়ে মো: ইমরান আলী ও মো: উজ্জল হোসেনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ২৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ বিষয়ে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা