• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

চিলাহাটিতে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

Reporter Name / ১১৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

আজমির রহমান রিশাদ, ডোমার প্রতিনিধি:

নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে জমিজমা নিয়ে দ্বন্বের জেরে বাবাকে ছুরিকাঘাত করতে হত্যা করেছে ছেলে আবু বক্কর সিদ্দিক। বুধবার (১৩ই নভেম্বর) রাতে চিলাহাটির ডাঙ্গাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাবা রবিউল ইসলাম সাবুল (৫০) ও তার ছেলে আবু বক্কর সিদ্দিক (২৫)-এর মাঝে দীর্ঘদিন থেকে জমিজমা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে রেষারেষি চলছিল। ঘটনার দিন ছেলে সিদ্দিক তার জমির কাটা ধান নিয়ে এসে বাড়ির উঠোনে একটি জায়গায় পালা করে রাখতে চেয়েছিল। কিন্তু বাবা সাবুল বাড়ির উঠানে রাখতে দিবেনা বলে ছেলেকে নিষেধ করে। এর প্রেক্ষিতে বাবা-ছেলের দ্বন্দ্ব চরমে পৌছায় এবং তাদের মধ্যে উচ্চবাচ্য সহ একে-অপরকে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে।

একপর্যায়ে সাবুল ছেলেকে মারার উদ্দেশ্যে হাতে একটি ধারালো দা নিয়ে সিদ্দিককে ধাওয়া করে। ছেলে প্রান বাঁচানোর চেষ্টায় পালিয়ে ঘরের মধ্যে দরজা আটকে নিরাপদে আশ্রয় নেয়। সাবুল উত্তেজিত হয়ে ঘরের বেড়ার রশি কেটে ভিতর প্রবেশ করে ছেলের উপরে এলোপাথাড়ি ছুরি চালাতে থাকে এবং একপর্যায়ে সাবুলের হাতের ধারালো ছুরিটি কেড়ে নিয়ে তাকে এলোপাথাড়ি আঘাত করে সিদ্দিক। এতে সাবুলের হাতের দুই বাহু ও পিঠের দিকে বেশ গভীর ক্ষত হয়। তাদের আর্তচিৎকার ও চেঁচামেচিতে আশেপাশের লোকজন এসে সাবুলকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দিলে যেতে যেতে সাবুলের মৃত্যু হয়। পরে মৃত সাবুলকে তার নিজ বাড়িতে নিয়ে যায়।

ঘটনাটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্নভাবে প্রচার হয়ে গেলে মৃত সাবুলের বাড়িতে হাজারো মানুষের ঢল নামে। এসময় এলাকাবাসী প্রশাসনকে বিষয়টি অবগত করলে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন ও ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ করে লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন।

ঘটনার বিষয়ে চিলাহাটি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষনিকভাবে আসামীকে আটকের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তবে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে। অপরদিকে আসামীকে আটকের জন্য অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা