• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

বগুড়ার দুপচাঁচিয়া চাঞ্চল্যকর সালমা হত্যার রহস্যে নতুন মোড়! ছেলে জড়িত নয়॥ নারী সহ গ্রেপ্তার তিন

Reporter Name / ১১১ Time View
Update : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মিরু হাসান, স্টাফ রিপোর্টার:

দুপচাঁচিয়ায় চাঞ্চল্যকর উম্মে সালমা(৫০) হত্যায় ছেলে সাদ বিন আজিজুর রহমান(১৯) র্যাবের নিকট জড়িত থাকার কথা স্বীকারোক্তি প্রদান করলেও পুলিশী রিমান্ডে তা অস্বীকার করেন। পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের সমন্বয়ে হত্যার রহস্য উদঘাটনে তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিহত সালমা খোয়া যাওয়া দু’টি মোবাইল ফোনের সূত্র ধরে গত ১৪নভেম্বর বৃহস্পতিবার রাতভর অভিযান চালান। অভিযানে উপজেলার গুনাহার ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে এক নারী সহ তিনজনকে
গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। গ্রেপ্তারকৃতরা হলেন সাদ এর বাসার চারতলার ভাড়াটিয়া উপজেলার চামরুল ইউনিয়নের উত্তর সাজাপুর গ্রামের আইয়ুব আলীর স্ত্রী মাবিয়া বেগম(৫০), তার সহযোগী গুনাহার ইউনিয়নের তালুচ পশ্চিমপাড়ার আব্দুর রহিমের ছেলে মোসলেম উদ্দিন(২৬) ও একই এলাকার নিখিল রবিদাসের ছেলে ভ্যান চালক সুমন রবি দাস(২৮)। তাদের দেয়া তথ্যমতে পুলিশ ১৫নভেম্বর শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে নিহত উম্মে সালমার দু’টি মোবাইল ফোন ও তাদের বাসার একটি ওয়াইফাই রাউটার ও একটি চাবি উদ্ধার করে পুলিশ। পুলিশ ও অন্যান্যসূত্রে জানা যায়, মাবিয়া সাদ এর বাসার চতুর্থতলায় ভাড়া থেকে অনৈতিক কার্যকলাপ করতেন। বাসায় বিভিন্ন পুরুষের আনাগোনা লেগেই থাকতো। সাদ এর মা এসব বিষয়ে বার বার নিষেধ করেও না শুনলে তাকে বাসা ছেড়ে দিতে বলতেন। এতে মাবিয়ার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। এ ক্ষোভ থেকেই এ হত্যাকান্ডটি ঘটতে পারে বলে ধারণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা