লেখকঃ সাংবাদিক কামাল
বেশ কয়েকটা ইউনিভার্সিটি ঘুরে যা বুঝলাম বাংলাদেশের বিরুদ্ধে যে লিঙ্গ বৈষম্যের অভিযোগ দেয়া হয় তা একেবারেই মিথ্যা। এখানে একজন আরেকজনের কাঁধে হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছে মানে ছেলে-মেয়েদের মধ্যে সুখ-দুঃখের শেয়ারিং হচ্ছে। এখানে একজন আরেকজনকে ফেলে সিগারেট খায় না, মানে ছেলে-মেয়েদের মধ্যে ধোঁয়ার শেয়ারিং হচ্ছে। এখানে ছোট ঝোপঝাড়ের আড়ালে জোড়ায় জোড়ায় বসে গল্প-গুজব চলছে মানে গ্রুপ স্টাডি ও জ্ঞানের শেয়ারিং চলছে। এতো শেয়ারিং আর কেয়ারিং যে দেশে সে দেশে বিয়ের পর জামাই বউরে মাইরা তক্তা বানাইয়া দেয় কেমনে? আবার বউও জামাইরে মাঝে মাঝে তক্তা বানানোর অভিযোগ পাই। ইউনিভার্সিটির শেয়ারিং আর কেয়ারিং কি বিয়ের পর এরা ভুলে যায়? এরা কারা? কি এদের পরিচয়?