• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

নওগাঁর দুবলহাটিতে পুকুর সংস্কারের নামে চলছে মাটি বিক্রি

Reporter Name / ১২৯ Time View
Update : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মিরু হাসান, স্টাফ রিপোর্টার:

নওগাঁ সদর উপজেলার দুবলহাটিতে দিন ও রাতের আঁধারে পুকুর সংস্কারের নামে চলছে মাটি বিক্রির মহোৎসব।চলছে পুকুর খনন ও মাটি বিক্রির বাণিজ্য।

আদালতের আদেশকে অমান্য করে সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের সানবিম মডেল স্কুলের পিছনে ব্যানাপাড়া ঠাকুরের মোড় এলাকায় পুরাতন পুকুর সংস্কারের নামে মাটি বিক্রির অভিযোগ উঠেছে।

এলাকাবাসীরা জানান, পুকুর খননের মাটি ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন ইটভাটাসহ বিভিন্নস্থানে নিয়ে যাওয়া হচ্ছে। ট্রাক্টর ও ভেকুর শব্দে রাতে ঘুমাতে পারছেন না স্থানীয়রা। রাস্তায় পড়ে থাকা মাটির ধুলোই নষ্ট হচ্ছে পরিবেশ আর মাটি পরিবহনের জন্য রাস্তাগুলোও হচ্ছে নষ্ট। রাস্তায় মাটি পড়ে থাকায় রাস্তাগুলো যেন মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মাটি ব্যবসায়ী জানান, মাটি কাটার অনুমতি কারো নেই। তবে ইউনিয়ন ভুমি অফিসকে ম্যানেজ করেই কাজ করা হচ্ছে।

এ বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খান সালমান হাবীব বলেন, এখানে ম্যানেজ করার সুযোগ নেই। এক্সেভেটর (ভেকু) মেশিন দিয়ে পুকুর খনন করা ও মাটি বিক্রির সংবাদ পেয়েছি,সেখানে আমাদের অভিযান চলবে।

নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার এস,এম,রবিন শীষ জানান, এ বিষয়ে অভিযান পরিচালনা করা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা