• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

সান্তাহারে ট্রেনে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার!

Reporter Name / ৬০ Time View
Update : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মিরু হাসান, স্টাফ রিপোর্টার:

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনে অভিযান চালিয়ে ১১০ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে সান্তাহার রেলওয়ে থানায় এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার গোলাহাট গোরস্থান বিহারী ক্যাম্প এলাকার মোঃ আজাদের স্ত্রী গুরীয়া পারভিন (৪৫) ও দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ঝাউবন কালীবাড়ি এলাকার মাসুদ রানার স্ত্রী ফেন্সি আরা বেগম শিউলি (৩৫)।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, মঙ্গলবার সকালে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা গামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে যাত্রীবেশে দুই নারী মাদক কারবারি ফেনসিডিল নিয়ে পাচারের উদ্দেশ্যে কোথাও যাচ্ছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের ৩নং প্লাটফর্মে দুপুরে ট্রেনটি পৌঁছালে থানার উপ-পরিদর্শক নরেন চন্দ্র ও রেজাউল করিম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই ট্রেনে অভিযান চালানো হয়। অভিযানকালে ট্রেনের ‘ড’ বগি থেকে যাত্রীবেশে থাকা ওই দুই নারী মাদক কারবারিকে ১১০ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা