• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

সান্তাহারে বন্ধুকে বাঁচাতে গিয়ে ছুরির আঘাতে কলেজ ছাত্র আহত!!

Reporter Name / ৩২৫ Time View
Update : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মিরু হাসান, স্টাফ রিপোর্টার:

বগুড়ার আদমদীঘির সান্তাহারে বন্ধুকে বাঁচাতে গিয়ে ছুরির আঘাতে বিশাল হোসেন (১৮) নামের এক কলেজ ছাত্র গুরুতর আহত হয়েছেন।

বুধবার দুপুরে সান্তাহার শহীদ আহসানুল হক ডিগ্রী কলেজের সামনে এ ঘটনা ঘটে।

আহত বিশাল হোসেন সান্তাহার সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্র ও নওগাঁর বোয়ালিয়া ইউপির এনায়েতপুর গ্রামের এচাহক সরদারের ছেলে। এ ঘটনায় এদিন সন্ধ্যায় আদমদীঘি থানায় ফাইসাল, মারুফ সহ ৭জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সান্তাহার শহীদ আহসানুল হক ডিগ্রী কলেজে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করেন সান্তাহার ইউপির পশ্চিম ছাতনী গ্রামের আজাহার আলীর ছেলে স্বাধীন। বুধবার সকাল ১০ টায় ওই কলেজে তিনি পরীক্ষা দেওয়ার জন্য আসে। পরীক্ষা শেষ করে বাড়িতে ফেরার সময় একই কলেজের ছাত্র ফায়সালের সঙ্গে কথা-কাটাকাটি হয় তার। তখন স্বাধীন তার বন্ধু বিশাল হোসেনকে ফোন করে এই কলেজে আসতে বলেন। এরপর শিক্ষকরা এবিষয়ে তাদেরকে মিমাংসাও করে দেয়। মিমাংসা শেষে ওই কলেজের সামনে স্বাধীন পৌঁছাতে ফায়সাল সহ অজ্ঞাতনামা ২২/২৩জন দলবদ্ধ হয়ে এলোপাথারী ভাবে স্বাধীনকে মারপিট করে। এসময় স্বাধীনকে বাঁচাতে তার বন্ধু বিশাল হোসেন এগিয়ে আসলে তাকেও মারপিট করে। একপর্যায়ে বিশালকে ছুরি দিয়ে কোমড়ের বাম পার্শ্বে আঘাত করলে প্রচুর রক্ত ক্ষরণে গুরুতর আহত হয়। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় আদমদীঘি থানায় স্বাধীন বাদী হয়ে ফায়সাল, মারুফ সহ ৭জনের নাম এবং অজ্ঞাতনামা আরও ২৩জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা