• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

শ্রীপুরে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ করেছে ৬৫ বছরের বৃদ্ধ!

Reporter Name / ৮৩ Time View
Update : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার
Oplus_131072

মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুর:

গাজীপুরের শ্রীপুরে ৬৫ বছরের বৃদ্ধ গরু দেখানোর কথা বলে জঙ্গলে নিয়ে ১৩ বছরের কিশোরী কে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।

ধর্ষণকারীর নাম মো. সাদত আলী(সাজ্জাদ (৬৫)।উপজেলার নোওগাঁও গ্রামের মৃত কাশেম আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৩০ নভেম্বর) সকালে অভিযোগের ৩ ঘন্টা মধ্যে আসামী সাদত আলীকে (সাজ্জাদ) কে শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর এলাকা থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভিকটিমের নানী বাদী হয়ে শ্রীপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

এ বিষয়ে ধর্ষণের শিকার কিশোরীর নানি হালিমা খাতুন বলেন, আমার নাতনি বাড়ির পাশে নোওগাঁও বাজার থেকে কাপড় ধোয়ার পাউডার কিনে পায়েহেঁটে বাড়ির দিকে আসছিল। পথে তার প্রতিবেশী নানা সাদত আলী(সাজ্জাদ) আমার নাতনিকে তার বাড়িতে গরু দেখানোর কথা বলে ডেকে নিয়ে যায়। পরে তার মুখ চেপে ধরে জোরপূর্বক রাস্তার পাশের জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর আমার নাতনিকে একশত টাকা দিযে বলে এই ঘটনা কারো কাছে না বলতে।

শ্রীপুর মডেল থানা উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, এ বিষয়ে থানায় অভিযোগের ৩ ঘন্টার মধ্যে আসামীকে রাজেন্দ্রপুর এলাকা হতে আটক করা হয়। শনিবার দুপুরে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা