• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

মোংলায় পূর্ব শত্রুতার জেরে একজনকে কুপিয়ে জখম

Reporter Name / ৬৮ Time View
Update : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:

পূর্ব শত্রুতার জের ধরে বাদল গোলদার (৩০) নামের এক যুবকে কুপিয়ে জখম করেছেন দুর্বৃত্তরা। রবিবার রাতে শহরের মাদ্রাসা রোডে জামালের চায়ের দোকানে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। বাদল গোলদারকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মোংলা থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মিঠাখালী ইউনিয়নের পূর্ব পাড়া এলাকার ফারুক গোলদারের ছেলে বাদল গোলদার রবিবার রাতে বাড়িতে যাওয়ার জন্য মাদ্রাসা রোডের জামালের চায়ের দোকানের সামনে অপেক্ষা করছিলো। এ সময় পৌর শহরের বাদামতলা এলাকার মোঃ মন্টুর ছেলে মোঃ মাহাবুব তার সাঙ্গোপাঙ্গ নিয়ে হঠাৎ তাকে এলোপাতাড়ি কিল ঘুষিসহ কোপাতে থাকে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত বাদল গোলদারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ ঘটনায় মাহাবুবসহ অজ্ঞাতনামা ৬/৭জনকে আসামি করে মোংলা থানায় অভিযোগ দিয়েছেন বাদল গোলদার। তবে আসামীরা সবাই পলাতক রয়েছে।

এ বিষয়ে অভিযোগ পেয়েছেন জানিয়ে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, এ ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা