• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

ডোমারে ফেনসিডিল সহ দুইজন গ্রেপ্তার

Reporter Name / ৭৩ Time View
Update : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

আজমির রহমান রিশাদ, ডোমার প্রতিনিধি:

মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ বোতল ফেনসিডিল সমেত আওয়ামী লীগের এক নেতা সহ দুইজনকে গ্রেপ্তার করেছে নীলফামারীর ডোমার থানা পুলিশ।

বুধবার (৪ঠা ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী গ্রামের সাবেক হুইপ আবদুর রউফের বাড়ি সংলগ্ন সড়ক থেকে গোপন সংবাদের ভিত্তিতে আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- পঞ্চগড় জেলার দেবীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের সাহাপাড়া এলাকার শ্রী মন্মথ নাথ রায়ের পুত্র দীপঙ্কর রায় মিঠু (৩৫) ও ডোমারের কেতকীবাড়ী ইউনিয়নের দক্ষিণ কেতকীবাড়ী পাঠানপাড়া এলাকার মৃত অলিয়ার রহমানের পুত্র মনছুর আলী (৪০)।

এদের মধ্যে দীপঙ্কর রায় মিঠু দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি সাবেক রেলমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল ইসলাম সুজনের একান্ত ব্যক্তিগত সচিব ছিলেন।

এবিষয়ে ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাবেক হুইপ আবদুর রউফ সাহেবের বাড়ির পাশের রাস্তায় ১০০ বোতল ফেনসিডিল ও একটি ব্যাটারিচালিত অটো ইজিবাইক সহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা