• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

চিলাহাটির বন বিভাগে দুর্বৃত্তদের হামলা, আহত-৬

Reporter Name / ৮৩ Time View
Update : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

আজমির রহমান রিশাদ, ডোমার প্রতিনিধি:

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে বন বিভাগের গোসাইগঞ্জ বিটে গাছ রোপণের সময় হামলা করেছে দুর্বৃত্তরা। এতে রেঞ্জ কর্মকর্তা সহ ৬ জন আহত হয়েছেন। তারা বর্তমানে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

মঙ্গলবার (১৭ই ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নে বন বিভাগের গোসাইগঞ্জ বিটের বাগানে বিভিন্ন জাতের গাছ রোপণ করার সময় হামলার ঘটনাটি ঘটে।

দুর্বৃত্তদের হামলায় আহতদের দেখতে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক নাজমুল আলম বিপিএএ। এসময় তিনি আহতদের খোঁজখবর নেন।

হামলার শিকার আহত ৬ জনের মধ্যে গুরুতর আহত হওয়ায় রেঞ্জ কর্মকর্তা আব্দুল হাইকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন- রেঞ্জ কর্মকর্তা আব্দুল হাই (৫৭), গোসাইগঞ্জ বিট কর্মকর্তা রেজাউল করিম (৩৭), বাগানের মালি আবদুল আলীম (৫০), ওয়াচার আজিজুল ইসলাম (৫৩), শ্রমিক জুয়েল রানা (৩৫) ও সোহেল রানা (৩২)।

এবিষয়ে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল হাই জানান, ১৯৯৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত ১৪০ হেক্টর জমিতে কৃষি বন ও ব্লক বাগানে গাছ রোপণ করা হয়। চলতি বছরের ২৬শে অক্টোবর থেকে ৬ই নভেম্বরের মধ্যে বাগানের প্রায় দেড় কোড়ি টাকা মূল্যের ৬ হাজার গাছ চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ-ঘটনায় ডোমার থানায় একটি মামলা দায়ের করা হয়। বাগানে আবারও গাছ রোপণের সময় জনৈক আনারুলের নেতৃত্বে প্রায় তিন শতাধিক দুর্বৃত্ত সন্ত্রাসী তাদের উপর হামলা চালায়।

এই ঘটনায় দুর্বৃত্তদের আইনের আওতায় আনার আশ্বাস দেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ নাজমুল আলম বিপিএএ।

এব্যাপারে জমির মালিকানা দাবী করে গোসাইগঞ্জের সোবহান আলীর পুত্র তৌফি (৪৫) বলেন, ৪০ ও ৬২ সালের রেকর্ড ও দলিল মূলে আমরা জমির মালিক। গত ২০০৭ সালে গাছও রোপন করেছিলাম আমরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা