• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

বগুড়ায় গেটের তালা ভেঙে পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি!

Reporter Name / ৬৫ Time View
Update : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মিরু হাসান, স্টাফ রিপোর্টার:

বগুড়ার আদমদীঘির সান্তাহারে বাড়ির মেইল গেটের তালা ভেঙে এক পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার সান্তাহার পৌর শহরের ঢাকাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ সদস্য আবু হাসান সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমানের ব্যক্তিগত সহকারী (বডিগার্ড)। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি এজাহার দায়েরের প্রস্তুতি চলছে।
জানা যায়, উপজেলার পৌর শহরের সান্তাহার ঢাকাপট্টি এলাকায় নান্নু নামের এক ব্যক্তির বাসায় ভাড়া থাকতেন পুলিশ সদস্য আবু হাসান। প্রতিদিনের মতো সোমবার সারাদিন ডিউটি শেষ করে রাতে বাসার ফিরে মোটরসাইকেল পার্কিং করে ঘুমানে যান তিনি।

মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান গেটের দরজার তালা ভাঙা এবং সেখানে তিনটি মোটরসাইকেলের মধ্যে একটি নেই। এরপর আশেপাশে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরেও মোটরসাইকেলটির সন্ধান কোথাও মিলছেনা। এ ঘটনার পর থেকে জনমনে চুরি আতঙ্ক বিরাজ করছে।আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। এ ঘটনায় চুরির এজাহার দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা