• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

নওগাঁয় ডাকাতি করতে গিয়ে গৃহবধূকে ‘দলবেঁধে ধর্ষণ’ গ্রেপ্তার ৭!

Reporter Name / ৮৭ Time View
Update : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মিরু হাসান, স্টাফ রিপোর্টার:

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ডাকাতিসহ গৃহবধূকে দলবেঁধে ধর্ষনের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার জানান, সোমবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন-জেলার মান্দা উপজেলার চকজামদই গ্রামের আজির উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম পচা (২৯), একই গ্রামের লুৎফর রহমানের ছেলে তারেক হোসেন (২৬), একই গ্রামের মনির উদ্দিনের ছেলে সোলায়মান আলী (৩৮), নিয়ামতপুর উপজেলার জিলারপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে রিপন আলী (৩০), মান্দা উপজেলার গৌড়াবৌদ্দপুর গ্রামের মাসুদরানার ছেলে রকেট সরদার (৩২), একই উপজেলার বুন্দিপুর গ্রামের মাসিদুল ইসলামের ছেলে রুবেল হোসেন (২৮) ও জেলার মহাদেবপুর উপজেলার চককন্দপপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে সাগর হোসেন (১৯)।
পুলিশ সুপার বলেন, “গত ৯ ডিসেম্বর রাত ১১টায় মহাদেবপুর থানার খাজুর গ্রামে ডাকাতির উদ্দেশ্যে এক বাড়িতে প্রবেশ করে ডাকাত দলের সদস্যরা। তারা বাড়ির লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি স্বর্ণের চেইন, নগদ টাকা এবং একটি মোবাইল ফোন ডাকাতি করে।
“এক পর্যায়ের ডাকাত দলটি গৃহবধূকে অপহরণ করে বাডি থেকে দূরে ফাঁকা মাঠে নিয়ে গিয়ে পর্যায়ক্রমে দলবেঁধে ধর্ষণ করে। খবর পেয়ে পুলিশ গ্রামবাসীর সহায়তায় গৃহবধূকে উদ্ধার করে। এই বিষয়ে ১০ জানুয়ারি মহাদেবপুর থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়।”
এ ঘটনায় থানায় একটি মামলা হলে জড়িত ডাকাতদের সনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালায়। এক পর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সুপার জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা