• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম: যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা!

Reporter Name / ৮৮ Time View
Update : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মিরু হাসান, স্টাফ রিপোর্টার:

বগুড়ার গাবতলীতে ছয়জনকে কুপিয়ে জখম করার অভিযোগে যুবদল নেতা হৃদয় হোসেন গোলজারসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। গতকাল শনিবার রাতে গাবতলী থানায় মামলাটি করেন উপজেলার চামুরপাড়া গ্রামের বাসিন্দা জিল্লুর রহমান। মামলায় নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হৃদয় ছাড়াও আসামি করা হয়েছে গাবতলীর চাকলা গ্রামের বেলুজ মণ্ডল, তাঁর ছেলে শুভ এবং যুবদল নেতার সহযোগী আনিছার ও রেজাকে। পুলিশ জানায়, চাকলা গ্রামের বেলুজ মণ্ডলকে ভিয়েতনামে ভালো চাকরি দেওয়ার কথা বলে ভ্রমণ ভিসায় পাঠায় চামুরপাড়া গ্রামের সিএনজিচালিত অটোরিকশাচালক আব্দুল হান্নান।
সেখানে চাকরি না পেয়ে বেলুজ মণ্ডল দেশে ফিরে টাকা ফেরত চাইলে হান্নান টালবাহানা শুরু করেন। এর জেরে গতকাল শনিবার সকালে হান্নান নাড়ুয়ামালা এলে বেলুজ মণ্ডলের লোকজন সিএনজিচালিত অটোরিকশাসহ তাঁকে নিয়ে আটকে রাখেন। এ খবর পেয়ে হান্নানের বাড়ি থেকে লোকজন বেলুজ মণ্ডলের বাড়িতে গেলে যুবদল নেতা হৃদয় তাঁর সহযোগীদের নিয়ে সেখানে হাজির হন। এরপর কথা-কাটাকাটির একপর্যায়ে ছয়জনকে কুপিয়ে জখম করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, ঘটনার পর থেকে আসামিরা পলাতক। হান্নানের অটোরিকশা উদ্ধার করা হয়েছে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা