• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

অভয়নগরে মাদককে কেন্দ্র করে দুষ্কৃতকারীদের হামলায় এক যুবককে কুপিয়ে আহত

Reporter Name / ৮৭ Time View
Update : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মোঃ কামাল হোসেন,বিশেষ প্রতিনিধি:

যশোরের অভয়নগরে শাহআলম মীর(৪২), নামের এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করেছে দুষ্কৃতকারীরা। রবিবার ১৯ জানুয়ারী বিকাল আনুঃ ৪ টার সময় উপজেলার ৫ নং শ্রীধরপুর গ্রামে এঘটনা ঘটে। আহত যুবককে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শাহাআলম মীর উপজেলার ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের মৃত আবুল মীরের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক বিক্রি ও সেবনকে কেন্দ্র করে দুষ্কৃতকারীরা ওই যুবককে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে। এবিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক শোভন বিশ্বাস জানান, এক যুবককে আহত অবস্থায় নিয়ে আসলে তার অবস্থা অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এমাদুল করিম জানান, ঘটনার সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কেউ কোন অভিযোগ করেনি অভিযোগ পেলে কি কারণে ঘটনা ঘটেছে বলা যাবে এবং তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা