• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

বগুড়ায় পাচারকালে সরকারি ভর্তুকির সার আটক

Reporter Name / ৬৬ Time View
Update : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মিরু হাসান, স্টাফ রিপোর্টার:

বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার ডিলার কর্তৃক সরকারি ভর্তুকি মুল্যের ৭৫ বস্তা ডিএপি সার বেশী মুল্যে অন্যত্র পাচার করার সময় অভিযান চালিয়ে আটক করে জব্দ করেছেন উপজেলা কৃষি অফিসার।
জানাগেছে, সান্তাহার পৌরসভা এলাকার জন্য কৃষি কার্যালয়ের এসাইন্ডকৃত বিসিআইসি ডিলার মেসার্স মির্জামল বিশেশ্বরলাল এই ডিলারী প্রতিষ্ঠানের মালিক সন্তোষ আগরওয়াল। তিনি সান্তাহার পৌরসভা এলাকার কৃষক ও সাব-ডিলারদের নিকট দীর্ঘ দিন ধরে সরকার নির্ধারিত মুল্যের ভর্তুকির সার বিক্রি না করে চোরাই পথে বেশী মুল্যে অন্য এলাকায় পাচার করে আসছেন বলে বিস্তর অভিযোগ রয়েছে।
এই অভিযোগের প্রমান মিলেছে রবিবার দুপুরে কৃষি অফিসার কর্তৃক সার আটক ও জব্দ করার মাধ্যমে। এর পুর্বে এই ডিলার দুই বার ট্রাক ভর্তি সার পাচার সময় বগুড়া এবং উপজেলার নসরতপুরে ভ্রাম্যমান আদালতে আর্থিকদন্ড দিয়েছেন বলে জানা গেছে। এবিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে উপজেলার ভারপ্রাপ্ত কৃষি অফিসার দিপ্তী রানী রায়, বলেন, এদিন দুপুর সোয়া ১২টার দিকে গোপন সংবাদ পাই। ওই সংবাদের ভিত্তিতে উপজেলার সান্তাহার খাড়িরপুল এলাকার সরকারি কবরস্থান এলাকায় থাকা ওই ডিলারের গুদামে অভিযান চালানো হয়।
এসময় হাতেনাতে দুই ভুটভুটি ভর্তি ওই পরিমান ড্রাই এ্যামুৃনিয়া ফসফেট (ডিএডি) সার আটক ও জব্দ করা হয়। পরে আগামীতে কৃষি অফিসারের অনুমতি ছাড়া অন্য এলাকায় সার বিক্রি (পাচার) করবেন না মর্মে মুচলেকা প্রদান করায় আইনগত অন্য কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা