• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

বগুড়ায় সড়কে গাছ ফেলে ডাকাতি

Reporter Name / ৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মিরু হাসান, স্টাফ রিপোর্টর:

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কাথম-কালিগঞ্জ সড়কের ভাগবজর এলাকায় রাস্তায় গাছ ফেলে ট্রাক, সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহন থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে।
বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ১১টার দিকে ভাগবজর এলাকায় সড়কের পাশের গাছ কেটে রাস্তা ব্যারিকেড দিয়ে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ও মারপিট করে নগদ টাকা, মোবাইল ফোন, অন্যান্য মালামাল ডাকাতি করে নিয়েছে। পরে ভাগবজর বাজারের লোকজন ডাকাতির বিষয়টি জানতে পেরে সেখানে গিয়ে ডাকাত দলকে ধাওয়া করে। তখন ডাকাত দল পালিয়ে যায়। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে।

এ বিষয়ে জানতে চাইলে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। পরে রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। কাউকে আটক করা যায়নি।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা