• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

শালিশে সংঘর্ষ ও বোমা হামলা, আহত ৫

Reporter Name / ৮১ Time View
Update : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি:

যশোরের শার্শা উপজেলার বালুন্ডা গ্রামে জমিজমা সংক্রান্ত শালিস বৈঠকে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ ও বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ৫ জন গুরুতর আহত হয়েছেন।

গ্রামবাসী সূত্রে জানাগেছে, শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বালুন্ডা উত্তরপাড়ার অহিদ বিশ্বাস ও ফজলু বিশ্বাসের মধ্যে জমাজমি সংক্রান্ত বিরোধ নিরসনের শালিশ বৈঠক বসানো হয়। এসময় পুটখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ- সভাপতি কামরুল ও বালুণ্ডা ওয়ার্ড বিএনপির সভাপতি কবিরুলের সমর্থক নেতাকর্মীরা বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষ ১০/১২টি হাত বোমার বিস্ফোরণ ঘটায়। এতে কবিরুল সমর্থক ৫ জন নেতাকর্মী গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে ২ জনকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

আহতরা হলেন, বালুন্ডা গ্রামের উম্মত আলীর ছেলে ইরফান আলি (৩৫), সুলতান মল্লিকের ছেলে আবুজর (২৩), আব্দুল গণির ছেলে মোকারুল (৮), তাহাজ্জত মোড়লের ছেলে আবু সিদ্দিক (৪৫) ও পুটের ছেলে জালাল উদ্দিন (৩২) ।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া ঘটনাটি নিশ্চিত করে জানান, দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা