• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

আদমদীঘিতে আওয়ামী লীগের কর্মী অহিদুল ইসলাম হিরু গ্রেপ্তার!!

Reporter Name / ৮৪ Time View
Update : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মিরু হাসান,স্টাফ রিপোর্টার:

বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কয়াকুঞ্চিতে বিএনপি অফিস ভাঙচুর, ককটেল নিক্ষেপের ঘটনায় নাশকতা ও বিস্ফোরক মামলায় উপজেলা আওয়ামী লীগের সদস্য অহিদুল ইসলাম হিরু (৪৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত শুক্রবার রাতে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত অহিদুল ইসলাম হিরু উপজেলার শিবপুর মধ্য পাড়া গ্রামের মৃত: মুক্তাজার রহমান মনজু প্রামানিকের ছেলে।
আদমদীঘি থানায় মামলা সূত্রে জানা গেছে, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কয়াকঞ্চিতে বিএনপির অফিসে গত বছরের ২৫ ডিসেম্বর দিবাগত রাতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর ও একাধিক ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় চাঁপাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ হোসেন সরকার বাদী হয়ে ৫৩ জনের নাম উল্লেখ পূর্বক এবং অজ্ঞাত আরও ১৫০ জনসহ মোট ২০৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরে আইনী প্রক্রিয়া শেষে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা