• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

অভয়নগরে স্বামী-দেবরের নির্যাতনে দিশেহারা গৃহবধূ, বেঁচে থাকার আর্তনাথ

Reporter Name / ৭৮ Time View
Update : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি:

যশোরের অভয়নগরে স্বামী ও দেবরের অত্যাচার, নির্যাতনের হাত থেকে বাঁচতে এক গৃহবধূর আর্তনাথ। এবিষয়ে ওই গৃহবধূ এক অডিও বার্তার মাধ্যমে অভিযোগ করেছেন। তিনি অডিও বার্তায় অভিযোগে জানান, আনুঃ ৬ বছর আগে যশোর বাগআঁচড়া এলাকার মৃত সহদেব মন্ডলের মেয়ে শিল্পী মন্ডলের সাথে উপজেলার নওয়াপাড়া পৌরসভার বুইকরা ধোপাপাড়া গ্রামের শুকুর চক্রবর্তীর বড়ো ছেলে উজ্জ্বল চক্রবর্তীর সাথে বিয়ে হয়। বিয়ের পর তাদের একটি কন্যা সন্তান হয়। তারপর উজ্জ্বল চক্রবর্তী তাদের রেখে মালেশিয়া চলে যায়। স্বামী উজ্জ্বল চলে যাওয়ার পর শুরু হয় আমার উপর চরম নির্যাতন। ওই গৃহবধূ অডিও বার্তায় অভিযোগ করে বলেন, তার দেবর শুভ চক্রবর্তী গত আ.লীগ ক্ষমতায় থাকায় সে সন্রাসী কর্মকান্ডে লিপ্ত থেকে অস্ত্রের ভয় দেখিয়ে আমাকে মানুষিক ও শারীরিক নির্যাতনসহ যৌন হয়রানি করতো। সর্বশেষ গত বছর জুন মাসে শুভ আমাকে খালি বাসা পেয়ে জোর করে যৌন হয়রানি করে অস্ত্রের ভয় দেখিয়ে। সেই সময় আমাকে জোর পূর্বকভাবে মোবাইলে খারাপ ভিডিও ধারন করে। সে সময় ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে একই মাসে ৩ বার আমার উপর যৌননির্যাতন করে। তারপর জুলাই বিপ্লবের সময় সরকার পতন হলে শুভ এখান থেকে ঢাকায় চলে যায়। এ ঘটনা এতদিন লজ্জায় কাউকে বলতে পারিনায়, কিন্তু এখন শুভ ওই ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার হুমকিসহ হত্যা করে লাশ গুম করে দেওয়ার ভয় দেখাচ্ছে। ফলে জীবনের নিরাপত্তাসহ ন্যায়বিচার পাওয়ার জন্য বিষয়টি সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশ করা দরকার বলে আমি মনে করছি। ভুক্তভোগী আরো অভিযোগ করে বলেন, গত আ.লীগ সরকার পদত্যাগ করার আগের দিন ছাত্র আন্দোলনে হামলা করার জন্য পিস্তল ও বোমাসহ আরো ১০/১২ জনকে নিয়ে নওয়াপাড়া বাজারে সন্রাসী কর্মকান্ড করেছে। পরে আ.লীগ সরকার পতনের পর সে ঢাকায় পালিয়ে যায়। গৃহবধূ আরো জানান, তার দেবর শুভর বিরুদ্ধে কয়েকটি মামলাও চলমান রয়েছে। দেবর ঢাকায় থেকে আমাকে ও আমার মাকে হত্যা করার হুমকিসহ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়ে আমার চরম ক্ষতি করার ভয় দিচ্ছে। এমনকি লোক ভাড়া করে আমাকে হত্যা করবে বলে প্রতিদিন হুমকি দিচ্ছে। আমি যাতে আইনের আশ্রয় না নিতে পারি তার জন্য দেবর সবসময় আমাকে ভয় দেখিয়ে ব্লাকমেইল করছে। আমার স্বামী বিদেশ থেকে তাদের কথা অপবাদ বিশ্বাস করে আমার শ্বশুর-শাশুড়ীকে দিয়ে আমার বাচ্চাটিকে আমার কাছে আসতে দেয়না। এবং বিদেশ থেকে আমাকে হত্যা করার হুমকি দিয়ে বিভিন্ন ভাষায় গালাগাল করে আমার জীবন নরক করে তুলেছে। ফলে আমার এই পৃথিবীতে বেঁচে থাকা মুশকিল করে তুলেছে তারা। আমি প্রশাসনসহ দেশের সকল মানুষের কাছে বিচার চায়। আপনারা আমাকে ভয়ংকর নির্যাতন থেকে মুক্ত করুন। না হলে আমি নিজেই আত্মহত্যা করবো বলে ওই গৃহবধূ আর্তনাথ করতে থাকে। এবিষয়ে ওই গৃহবধূ শিল্পী মন্ডলের দেবর শুভ চক্রবর্তী মুঠোফোন বলেন, আমি ঢাকায় থাকি ২০১৯ সাল থেকে সে যে অভিযোগ গুলো করছে এগুলো সম্পূর্ণ মিথ্যা আর আমার বিরুদ্ধে কেউ যদি অভিযোগ করে তাতো আমি আটকাতে পারবোনা। বিষয়টি আমরা সমাধান করার চেষ্টা করছি আমার ভাই দুই একদিনের মধ্যে বাড়ি আসবে সে আসলে আমরা একজাগা বসে পারিবারিক ভাবে বিষয়টি গুলো সব মিমাংসা করে ফেলবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা