• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

বগুড়ায় দেবরের ছুরিকাঘাতে ভাবী নিহত, শ্বশুর- শ্বাশুড়িসহ গ্রেপ্তার ৪

Reporter Name / ৯০ Time View
Update : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মিরু হাসান, স্টাফ রিপোর্টার:

বগুড়ার কাহালুতে বিদ্যুৎ বিল দেয়াকে কেন্দ্র করে দেবরের ছুরিকাঘাতে ভাবি রূপালী বেগম(৩৮)নিহত হয়েছেন। এঘটনায় রুপালী বেগমের স্বামী পলাশ প্রামানিক গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পরপরই পুলিশ জড়িত থাকার অভিযোগে পুলিশ দেবর মোজাম্মেল হক(৩২)তার স্ত্রী আফরোজা(২৫),বাবা রশেদ আলী(৬৫)ও মা মরিয়ম বেগমকে(৬০)গ্রেফতার করেছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) রাত আনুমানিক ৯ টার সময় কাহালু পৌর এলাকার পাল্লাপাড়া গ্রামে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর পাঁচটায় রুপালী বেগম মারা যান।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান এতথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রাশেদ আলীর বাড়ির বৈদ্যুতিক মিটার থেকে তার ছেলে পলাশ ও মোজাম্মেলের ঘরে বিদ্যুৎ সঞ্চালন হয়। বিদ্যুতের বিল পরিশোধ করা নিয়ে মঙ্গলবার রাত ৯ টার দিকে দুই ভাই এর স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়।একপর্যায় দুই ভাই ও তাদের বাবা- মা ঝগড়ায় জড়িয়ে পড়ে। দুই ভাই এর মধ্যে হাতাহাতি শুরু হলে মোজাম্মেল তার বড় ভাই ও ভাবীকে ছুরিকাঘাত করে। পরে তাদেরকে কাহালু উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে রাত একটার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভোর রাত পাঁচটার দিকে রুপালী বেগম মারা যায়।
ওসি বলেন, এঘটনায় রাতেই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রুপালী বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তার চারজনের নামে মামলা দায়ের হবে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা