• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

যশোরে এক যুবককে ছুরিকাঘাত 

Reporter Name / ৮৩ Time View
Update : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি:

যশোরে ভরদুপুরে আনজুম সিপার রুদ্র নামে এক যুবককে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে শহরের রেলগেট এলাকায়।
আহত রুদ্র শহরের বেজপাড়া তালতলা এলাকার আব্দুস সবুরের ছেলে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথে চলাফেরা করেন এবং একজন ‍শিল্পি হিসেবে পরিচিত।
রুদ্র জানান, তিনি ওই এলাকা দিয়ে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। এমন সময় ষষ্টিতলা এলাকার হারুন অর রশিদের ছেলে নাইস, একই এলাকার আব্দুল খালেকের ছেলে মনিরুলসহ ৩/৪ জন তার গতিরোধ করে তাকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, নাইস ও মনিরুলের সাথে তার পূর্বশক্রতা ছিলো। সেই শক্রতার জেরেই তার উপর হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার সুজায়েত হাসান বলেন, তাকে তিনটি আঘাত করা হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তার অবস্থা স্থীতিশীল।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহবায়ক রাশেদ খান বলেন, রুদ্র ভদ্র ছেলে। তাদের সাথেই মেলামেশা করে। পূর্বশক্রতার জেরে তার উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। তিনি দ্রুত জড়িতদের আটকের দাবি জানান।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল বলেন, খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সার্বিক বিষয় খোঁজখবর নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা