• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

শ্রীপুরে যুবদল নেতার দেশীয়অস্ত্রের মহড়া দিয়ে বাজার দখলের চেষ্টা!

Reporter Name / ৭৭ Time View
Update : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার
Oplus_131072

মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুর:

গাজীপুরের শ্রীপুরে দিনের বেলায় প্রকাশ্যে রামদা নিয়ে মহড়া দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এমসি বাজারে দখল করে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তুলেছে একটি সংঘবদ্ধ দল।

দলের নেতৃত্বে ছিলেন স্থানীয় এক যুবদল নেতা। তিনি এখন থেকে এমসি বাজার নিয়ন্ত্রণ করবেন বলে সেখানে প্রকাশ্যে হাতমাইক দিয়ে বক্তব্যে ঘোষণা দিয়েছেন। এ সময় বাজারে আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে ব্যবসায়ীসহ জনমনে আতঙ্ক সৃষ্টি হয়।

এই ঘটনার একটি ভিডিও শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার এমসি বাজারে শনিবার বিকেল ৪টায় সময় এ ঘটনা ঘটে। প্রকাশ্যে চাঁদা তোলার নেতৃত্ব দেওয়া ও নিয়মিত চাঁদা তোলার ঘোষণা দেওয়া ওই ব্যক্তির নাম মো. জাহাঙ্গীর আলম (৪০)। তিনি তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের নুরুল ইসলামের ছেলে। জাহাঙ্গীর শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য। এই ঘটনা ভাইরাল হওয়ার ২ ঘণ্টার মধ্যে তাকে পদ থেকে বহিষ্কার করা হয়।

ছড়িয়ে পড়া ওই ভিডিওতে জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি বাজারে এসেছি আপনাদেরকে সহযোগিতা করতে। আজকের পর থেকে এই বাজারের সব কন্ট্রোল করবো আমি। কে ডাকছে, কে না ডাকছে সেটা আমার জানার বিষয় নয়। আমার নেতৃত্বে এই বাজার চলবে। আজকের পর থেকে আমি জাহাঙ্গীর যতোদিন বেঁচে থাকবো, ততোদিন পর্যন্ত এই বাজার আমার নেতৃত্বে চলবে। আপনাদেরকে আমি বলছি দোকানদার ভাইয়েরা। আজকে থেকে আপনারা খাজনা দেওয়া শুরু করে দেন। এখন এই মুহূর্তে আমার লোকজন খাজনা উঠাবে। কেউ বাধার সৃষ্টি করলে তাকে কঠিনভাবে প্রতিহত করবো। তাকে অনেক খেসারত দিতে হবে। তাই সকলকে অনুরোধ করে বলছি, আপনারা কেউ এই কাজে এসে বাধা দিবেন না। আমাদের কাজ আমাদের করতে দেন। আপনারা কেউ ভয় পাবেন না। সকলকে ধন্যবাদ।’

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানাযায়, মাথায় লাল গামছা পেঁচিয়ে বিকেল ৪টার দিক জাহাঙ্গীর ও তার লোকজন বাজারে আসেন। তারা এমসি বাজার ইউর্টান থেকে মহাসড়কে মিছিল নিয়ে বাজারের উত্তর পাশে স্বপ্নপুরী হোটেলের সামনে এসে থামে। সেখানে একটি প্লাস্টিকের চেয়ারে দাঁড়িয়ে তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। চাঁদা তোলার সময় জাহাঙ্গীর আলমের সঙ্গে অন্তত ৪০ জন ছিলেন। তাদের বেশিরভাগের হাতে ছিল রাম দা, লোহার রড, ছুরি ও অন্যান্য দেশীয় অস্ত্র। তারা আচমকা বাজারে এসে বাজার নিয়ন্ত্রণের ঘোষণা দিয়ে চাঁদা তোলা শুরু করে। ব্যবসায়ীদের কাছ থেকে ৩০০ থেকে ১০০০ টাকা করে চাঁদা আদায় করা হয়।

এ প্রসঙ্গে মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘এগুলো কিছু না। দাও-টাও কিছু না। আমি কোন টেহা পয়সা উঠাইছি না। এগুলো আরিফের লোক আইসা আমারে হেয় করার জন্য করছে। সে আমার বড়ি ভাঙচুর করছিলো, অফিস ভাঙচুর করছিলো পরে আজকে আমি তারে খুঁজতে গেছিলাম। তারে পাইছি না পরে চলে আসছি।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘এ বিষয়টি আমি জেনেছি। জানার পর তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠানো হয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা