নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর গাবতলী এলাকায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তারতীকুল কুরান মাদরাসার দারোয়ানকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী।
শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় গাবতলী এলাকায় এই ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই দারোয়ানকে গণধোলাইয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে সদর মডেল থানায় নিয়ে আসে। মাগুরার পর নরসিংদীতে এমন ঘটনা জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ এমদাদ হোসেন বলেন, গাবতলী এলাকায় তারতীকুল কুরান একাডেমি মাদরাসার দারোয়ান ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা চালায়। এই অভিযোগে এলাকাবাসী তাকে আটক করে। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।