• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

সেনাবাহিনীর পোশাকে ভূয়া সেনা কর্মকর্তা সহ আটক-৫

Reporter Name / ৭৩ Time View
Update : সোমবার, ২৪ মার্চ, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

ফারুক হোসাইন রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ

রংপুরে সেনাবাহিনীর পোশাকে ফজলে রাব্বি (২৮) নামে এক ভুয়া মেজরকে আটক করেছে সেনাবাহিনী। এসময় আরও ৪ জনকে আটক করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) রাত সাড়ে ১২টার সময় রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড় এলাকা থেকে জনগণের সহযোগিতায় তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন কাইয়ুম।
এসময় তার কাছ থেকে ভুয়া আইডি কার্ড, ৪টি মোবাইল ফোন, ওয়াকি-টকি, ইয়ামাহা মোটরসাইকেল, নগদ ২ লাখ ৯০ হাজার ৫৬৫ টাকাসহ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণামূলক বিভিন্ন কাগজপত্র সনদ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ওই ভুয়া মেজরের নাম মো. ফজলে রাব্বি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ভাতুড়িয়া গ্রামের মোকতার আলমের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষ সূত্রে জানা যায়, ঈদের বাজার করতে রংপুরের জাহাজ কোম্পানি মোড় সংলগ্ন রয়্যালটি মেগা মলে নেমে সেনাবাহিনীর পোষাকে মো. ফজলে রাব্বিসহ আরও বেসামরিক পোশাকে ৪জনকে দেখতে পান সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন কাইয়ুম। এসময় তিনি ওই পোশাকধারীর পরিচয় জানতে চাইলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে তাদের ধাওয়া করে ভুয়া সেনাবাহিনী বলে চিৎকার দিলে স্থানীয় জনগণ ভুয়া মেজর মো. ফজলে রাব্বিকে আটক করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দেন মো রাব্বি। পরে নিকটবর্তী সেনাক্যাম্প তাকে নেওয়া হলে এবং জিজ্ঞাসাবাদে সেনাবাহিনীর সদস্য না বলে জানান তিনি।
পরবর্তীতে ভুয়া সেনাবাহিনীর মেজর পরিচয় দানকারী মো. ফজলে রাব্বিকে সঙ্গে নিয়ে অভিযানে নামলে পালিয়ে যাওয়া আরও ৪ সদস্যকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে রাব্বি জানায় রংপুর বিভাগের বিভিন্ন জেলায় বেকার যুবকদের সেনাবাহিনীর চাকরি দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার কথা জানান তিনি।
এদিকে ভুয়া মেজরকে আটকের ঘটনায় সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন কাইয়ুমের উপস্থিত বুদ্ধির প্রশংসা করেন উপস্থিত জনগণ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা