• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

মনিরামপুরে নিজ ঘর থেকে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামীসহ ২য় স্ত্রী পলাতক

Reporter Name / ৬৩ Time View
Update : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

যশোরের মণিরামপুরের পল্লীর নিজ ঘর থেকে সাথী আক্তার নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার খাটুয়াডাঙ্গা গ্রামে এ হত্যার ঘটনা ঘটেছে।
নিহত সাথী আক্তার ওই গ্রামের চাতাল শ্রমিক মিজানুর রহমান মিন্টুর প্রথম স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী মিন্টু ও তাঁর অপর স্ত্রী পলাতক রয়েছেন।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, সোমবার সকালে স্থানীররা মিন্টুর ঘর বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করে কারো সাড়াশব্দ পায়নি। পরবর্তীতে তাদের সন্দেহ হলে দরজা ভেঙে ভেতরে ঢুকে সাথীর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনার পর থেকে নিহতের স্বামী মিন্টু ও তাঁর অপর স্ত্রী পলাতক রয়েছেন। তাদের আটকে অভিযান শুরু করেছে পুলিশ বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা