• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

ঝালকাঠিতে প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩ 

Reporter Name / ৬১ Time View
Update : সোমবার, ৫ মে, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

আমির হোসেন, ঝালকাঠিঃ

ঝালকাঠিতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৬ মাসের অন্তঃসত্ত্বা নারীসহ আহত হয়েছে ৩ নারী। আহত তিন নারী ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহতরা হলেন, আনোয়ার হোসেন ডাকুয়ার মেয়ে (৬মাসের অন্তঃসত্ত্বা) নিপু খানম (৩৪), সিমা আক্তার (৩৭) , আঃ রব ডাকুয়ার মেয়ে তহমিনা আক্তার (২৫), শনিবার ৩রা মেয়ে সকালে সদর উপজেলার দক্ষিণ পিপলিতা গ্রামের ডাকুয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে আহত সিমা আক্তার বাদী হয়ে ৩রা মেয়ে রাতে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, একই বাড়ির টগর আলী ডাকুয়ার মেয়ে পিয়ারা বেগম ও মোরশেদা বেগমের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল ভুক্তভোগী পরিবারের।

সিমা আক্তার জানান, ঘটনার দিন বিবাদীরা আমাদের গাছের বেড়া ভেঙ্গে নিয়ে যায়, আমরা তাতে বাধা দিলে একই বাড়ির মোক্তার হোসেন, মোরশেদা বেগম, খাদিজা আক্তার, মনি আক্তার, পিয়ারা বেগম, আমাদের উপর আতর্কিত হামলা চালায়। হামলায় আমি ও আমার বোন ৬ মাসের অন্তঃসত্ত্বা নিপু খানম ও চাচাতো বোন তহমিনা আক্তার গুরুতর আহত হই। স্থানীয়রা উদ্ধার করে আমাদেরকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে আমার অন্তঃসত্তা বোনের অবস্থা আশঙ্কাজনক।

এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা