• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

বগুড়ায় মেয়েকে বিয়ে না দেয়ায় যুবককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা জিতু গ্রেফতার!

Reporter Name / ৬৪ Time View
Update : রবিবার, ১৫ জুন, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মিরু হাসান, স্টাফ রিপোর্টার:

বগুড়া সদর উপজেলায় মেয়ের বিয়ে না দেয়ায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে। নিহত যুবকের নাম শাকিল (৩৫), পিতা মৃত্যু আবু হানিফ, সাং-শিববাটী, থানা-বগুড়া সদর।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ জুন শনিবার সকাল আনুমানিক ১১:৩০ টার দিকে শাকিলের নিজ বাড়িতে জিতু (৪২) নামক এক ব্যক্তির সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। অভিযুক্ত জিতু বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে। তার পিতার নাম জানা না গেলেও, তিনি সদর থানার ফুলবাড়ী নয়া নদীর ঘাট এলাকার বাসিন্দা।

জানা গেছে, জিতু শাকিলের মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন। এ নিয়ে পারিবারিক বিরোধ ও উত্তেজনা চলছিল। দুপুরের পর বিকাল আনুমানিক ৫:২০ মিনিটে জিতু ৪-৫টি মোটরসাইকেলযোগে সহযোগীদের নিয়ে শাকিলের বাড়িতে উপস্থিত হন। পরে জোরপূর্বক শাকিলকে তুলে নিয়ে যাওয়া হয় ফুলবাড়ী নয়া নদীর ঘাট এলাকায়।

সেখানে সাকিল কে নিয়ে গিয়ে অভিযুক্ত জিতুসহ আরও কয়েকজন মিলে শাকিলকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

বর্তমানে নিহত শাকিলের মরদেহ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোস্তফা মুঞ্জুর জানান বগুড়া সদর থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে মুল আসামি জিতু সহ ২ জন কে গ্রেফতার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা