• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে ১০ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ মসলা জব্দ, ৫ লাখ টাকা জরিমানা

Reporter Name / ১৬৪ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

স্টাফ রিপোর্টার (বগুড়া)

বগুড়া শহরের রাজাবাজারে অভিযান চালিয়ে প্রায় আড়াই টন মেয়াদোত্তীর্ণ মসলা জব্দ করেছে সেনাবাহিনী। সোমবার (২৩ জুন) বেলা ১১টার দিকে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহায়তা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান এবং বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট আল ফাহাদ।

অভিযানে জাহাঙ্গীর স্টোর নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের গুদাম থেকে ২ হাজার ৬০০ কেজি বা প্রায় আড়াই টন মসলা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১০ লাখ টাকা। জব্দকৃত মসলাগুলোর মধ্যে রয়েছে জিরা, সাদা ও কালো এলাচ, দারুচিনি, তকমা এবং কিসমিস—সবই মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযুক্ত প্রতিষ্ঠান জাহাঙ্গীর স্টোরকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, “দীর্ঘদিন ধরে এসব মসলা গুদামে রেখে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছিল। মেয়াদোত্তীর্ণ এসব পণ্য স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। জনস্বার্থে আমরা নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখব।

উদ্ধারকৃত মসলা জনসম্মুখে ধ্বংস করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা