• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

বগুড়ায় নাশকতা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার!!

Reporter Name / ৭১ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

স্টাফ রিপোর্টার (বগুড়া)

বগুড়ার ধুনটে বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচিতে হামলার ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ সেলিম (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের প্রতাপ খাদুলী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হারুন অর রশিদ সেলিম ও গ্রামের মৃত মালেক উদ্দিনের ছেলে ও মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি।

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় পৌর শহরের পশ্চিম ভরনশাহী গ্রামে বিএনপির পার্টি অফিসে কর্মীসভা চলাকালীন সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। এসময় হামলাকারীরা কর্মীসভায় ককটেল বিস্ফোরক ঘটিয়ে পার্টি অফিসে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর ও নেতাকর্মীদের পিটিয়ে আহত করে। এঘটনায় উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে গত ২৬ জানুয়ারি আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ৭৮ জনের নাম উল্লেখসহ আরও ৫০/৬০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, মামলার এজাহারে তার নাম না থাকলেও তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা