• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

সান্তাহারে ফেমাস ক্লিনিকের দায়িত্বরতদের গাফলতিতে প্রাণ গেল প্রসূতির!

Reporter Name / ১৬৬ Time View
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

স্টাফ রিপোর্টার (বগুড়া)

বগুড়ার আদমদীঘির সান্তাহারে একটি ক্লিনিকের দায়িত্বরতদের গাফলতিতে প্রাণ গেল টফি বেগম (৩৫) নামের এক প্রসূতির।

শুক্রবার রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের ফেমাস ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে ঘটনাটি ঘটে।

টফি বেগম উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির পোঁওতা টীকুরি গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। ঘটনার পর থেকে ওই ক্লিনিকে তালা দিয়ে দায়িত্বরতরা পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১ টার দিকে টফি বেগমকে সান্তাহার ফেমাস ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে বাচ্চা প্রসবের জন্যে ভর্তি করা হয়। এরপর কয়েকঘন্টা তাকে চিকিৎসা দিচ্ছিলেন দায়িত্বরতরা। হঠাৎ রোগীর অবস্থা আস্তে আস্তে খারাপ হতে শুরু করে। পরে তার অবস্থার অবনতি দেখা দিলে নওগাঁ প্রাইভেট হাসাপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত পরিবারের লোকজনের দাবী ক্লিনিকের দায়িত্বরতদের গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে। এখানে রোগীর বাচ্চা প্রসব হবেনা আরও আগে বললে রোগীকে আমরা অন্য জায়গায় নিয়ে যেতাম। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণে ছিলো না তখন বলার কারনে রোগীর মৃত্যু হয়। এ ঘটনায় পর স্থানীয় লোকজন ক্লিনিকের সামনে হট্টগোল শুরু করেন।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক বকুল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা