• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

সান্তাহারে রেলওয়ের ডোবা থেকে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার!

Reporter Name / ৪৫ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মিরু হাসান, স্টাফ রিপোর্টার:

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে ষ্টেশনের উত্তর পাশে একটি রেলওয়ে সেতুর নিচ থেকে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে। এ সংবাদ পাঠানোর সময় পর্যন্ত মরদেহের কোন পরিচয় পাওয়া যায়নি।

রেলওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে এলাকাবাসী সান্তাহার জংশন ষ্টেশনের উত্তরে পৌঁওতা রেলওয়ে সেতুর নিচে ওই ব্যাক্তির মরদেহ দেখতে পায়। পরে এলাকাবাসী  পুলিশকে খবর দিলে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ  ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, লাশের বয়স আনুমানিক ৪০ থেকে ৫০ বছরের মত হবে। ধারনা করা হচ্ছে সেতু পার হতে গিয়ে ওই ব্যাক্তি মৃত্যু হয়েছে। পরিচয় না মেলায় মরদেহটি ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে । লাশের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি (অপমৃত্যু) ইউডি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা