• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

বেনাপোলে ভোররাতে কসাইকে জবাই করে হত্যা

Reporter Name / ৬৬ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

বেনাপোল প্রতিনিধি :

যশোরের বেনাপোলে মিজানুর রহমান (৪২) নামে এক কসাইকে জবাই করে হত্যা করছে দূর্বৃত্তরা।

শুক্রবার (২৯ শে আগস্ট) ভোরে বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত মিজান কসায় ছোট আঁচড়া গ্রামের মৃত হানিফ সরদারের ছেলে।

পেশায় মিজান এক জন গরু ব্যবসায়ী এবং প্রতি শুক্রবারে তিনি কসাই এর কাজ করেন। তবে রাত আড়াই টা থেকে ৪ টার মধ্যে তাকে হত্যা করা  হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তার স্ত্রী বলেন, রাত আড়াইটার দিকে গরু জবাই করতে যাবে এজন্য ভ্যান চালক প্যাচিল এর বাইরে থেকে ডাকাডাকি করছে।পরে উঠে বের হয়ে দেখে যে আমার স্বামী উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।

এলাকাবাসী ইউনুস আলী বলেন, মিজানুর রহমান এক জন গরু ব্যবসায়ী, সে গরু কেনাবেচা করেন এবং সাপ্তাহিক গরু জবাই এর কাজ করেন, প্রতিদিনের ন্যায় যেহেতু আজ শুক্রবার ওর মহাজন ফোন দেন রাত আনুমানিক দুইটার দিকে, ফোন দেয়ার পর তার সাথে কথা হয়, তার পর থেকে তার সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি, পরে ওর মাহজন তাকে আনার জন্য একটি ভ্যান পাঠিয়ে ছিলেন,ওই ভ্যান চালক তার গেটে এসে ডাকাডাকি করেন, এক পর্যায়ে ডাকাডাকি করার পর যখন না ওঠে তখন ওর বড় ভাই জুলু ডাক শুনে উঠেন,পরে ভিতর থেকে একটি কান্নার আওয়াজ আসে যে মিজানুর আর নেই, পরে ভ্যান চালক ও তার বড় ভাই  সহ বাড়ির ভিতরে ঢুকে দেখে যে মিজানুর জবাই করা অবস্থায় মাটিতে পড়ে আছে। আমাদের জানামতে মিজানুর একজন ভালো মানুষ  ছিল , গ্রামে কারো সাথে কোন ঝামেলা নেই, এখন কিভাবে কি হলো,এটা একটা রহস্যময় হত্যাকাণ্ড বলে ধারণা করছি আমি। প্রশাসনের কাছে আমাদের দাবি এই হত্যাকান্ডের রহস্য খুঁজে হত্যা কারীদের বিচারের দাবি জানাচ্ছি।

বেনাপোল পোর্ট থানার এসআই রাসেদ বলেন,রাত ৪টার সময় আমি থানা ডিউটি অফিসারের কাছ থেকে জানতে পারি, ছোট আঁচড়ায় একটা লাশ পাওয়া গেছে, পরে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে  পাঠানো হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা স্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা