• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫

বগুড়ায় মাহী ও রুচি ফুড চানাচুর কারখানার ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা

Reporter Name / ৭৯ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মিরু হাসান, বগুড়া জেলা প্রতিনিধঃ

বগুড়ার সদর উপজেলার বানদিঘী, এরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে মাহী চানাচুরের ১ লাখ ও রুচি ফুডের ১ লাখ করে মোট ২ লাখ টাকা জরিমানা আদায়।
বগুড়া জেলা প্রশাসন, এর সার্বিক সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয় কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে উক্ত কারখানা দু’টিতে ২ থেকে ৩ মাস ধরে পোড়া তেলে ভেজে চানাচুর তৈরি করে, অত্যন্ত অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে ময়লা মেঝেতে নোংরা পায়ে তৈরি চানাচুরে মসলা মেশাতে দেখা যায়। অনুমোদনহীন ও নিষিদ্ধ রাসায়নিক রং ব্যবহার করে চানাচুর তৈরি করতে দেখা যায় বিএসটিআইসহ সকল প্রকার মানসনদ ও নিবন্ধনহীন অবস্থায় খাদ্য তৈরি করতে দেখা যায়। মোড়কে মিথ্যা ও অসম্পূর্ণ ঠিকানা এবং তথ্য দিয়ে খাদ্যপণ্য মোড়কীকরণ করতে দেখা যায়।
এসকল অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ নিরাপদ খাদ্য আইন,২০১৩ এর ৩৯ ধারায় মাহী চানাচুরের ১ লাখ ও রুচি ফুডের ১ লাখ, মোট ২ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অনিরাপদ খাদ্য ও উপকরণ বিধি মোতাবেক জব্দ ও জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানে মোঃ রাসেল, নিরাপদ খাদ্য অফিসার,অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন, সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন বগুড়া জেলা পুলিশ সদস্যবৃন্দের একটি চৌকস টিম। জনস্বার্থে অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা