• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫

নওগাঁ সদরে লক্ষাধিক টাকা আত্মসাৎ এর জন্য ছিনতাই এর নাটক সাজাতে গিয়ে নিজেই কারাগারে

Reporter Name / ৪০ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মিরু হাসান, স্টাফ রিপোর্টার:

বিকাশ ডিস্ট্রিবিউশন অফিস মাশরুম ইন্টারন্যাশনাল, দয়ালের মোড় নওগাঁ এর স্বত্বাধিকারী গত ২০ শে ফেব্রুয়ারি বিকেলে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে ফোনে জানান যে তার বিকাশ এজেন্ট এর ডিস্ট্রিবিউশন সেলস অফিসার মো সাব্বির হোসেন, পিতা সাইফুল ইসলাম বিকাশের অফিসিয়াল কাজের সময় নওগাঁ জেলার, নওগাঁ সদর থানা এলাকার হাসাইগাড়ী ইউনিয়নের হাসাইগাড়ী বিল এলাকার কোল্ড স্টোরেজদের পশ্চিম দিকের ব্রিজের দিকে পাকা রাস্তায় নির্জন এলাকায় দেড় লক্ষ টাকা সহ ছিনতাইর শিকার হন।

সংবাদ পাওয়ার পরপরই পুলিশ সুপার সেই এলাকায় জেলা গোয়েন্দা শাখা এবং নওগাঁ সদর থানার দুটি পৃথক পৃথক টিম প্রেরণ করেন।জেলা গোয়েন্দা শাখা সাব্বির হোসেন কে জিজ্ঞাসাবাদে সাব্বির হোসেন জানান যে ২০ ফেব্রুয়ারি আনুমানিক ১৪.৪০ ঘটিকায় একটি সাদারঙের মাইক্রোবাস হাসাইগাড়ী বিলের কোল্ড স্টোরের নির্জন এলাকায় আসে এবং কয়েকজন ছিনতাইকারী বিকাশ এজেন্ট সাব্বিরের মোটরসাইকেল এর চাবি নিয়ে নেয় এবং ব্যাগে রক্ষিত ১.৫ লক্ষ টাকা ছিনতাই করে দ্রুত চলে যায় ।

ছিনতাইকারীকে গ্রেফতার করার জন্য উভয় পুলিশ দল অভিযান শুরু করে।হাসাই গাড়ি বিল এলাকার প্রবেশ এবং বাহির হওয়ার পথ, সিসিটিভি ফুটেজ এবং তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে এবং বিকাশ এজেন্ট সাব্বিরের প্রদত্ত তথ্য সংক্রান্তে জেলা গোয়েন্দা শাখার সদস্যদের বেশ সন্দেহ হয়। এর পরিপ্রেক্ষিতে ২১ তারিখ সাব্বির হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জেলা গোয়েন্দা শাখায় ডাকা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বিকাশ এজেন্ট সাব্বির স্বীকার করেন যে ১.৫ লক্ষ টাকা ছিনতাই এর নাটক তিনি নিজেই সাজিয়েছেন। গত এক বছর সময় যাবত সাব্বির অনলাইন জুয়া এবং ক্যাসিনোতে আসক্ত হয়েছেন। জুয়া এবং ক্যাসিনোর টাকা জোগাড় করার জন্য এবং তার বসের টাকা আত্মসাৎ করার জন্য বিকাশ অফিসার সাব্বির এই নাটক সাজিয়েছেন।

সার্বিক বিষয় উপলব্ধি করে এবং সত্যি তথ্য জানার পর বিকাশ ডিস্ট্রিবিউশন অফিস মাশরুফ ইন্টারন্যাশনাল এর অপারেশন ম্যানেজার জনাব তম্ময় কুমার ঘোষ, বিকাশ সেলস ডিস্ট্রিবিউশন অফিসার সাব্বির হোসেনের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় বিশ্বাসভঙ্গের এবং আত্মসাথের নিয়মিত মামলা করেন।অতঃপর জেলা গোয়েন্দা শাখা সাব্বির হোসেনকে গ্রেফতারপূর্বক আজ সকালে আদালতে সোপর্দ করে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা