• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫

সান্তাহারে ১৪৪ ধারা অমান্য করে মার্কেট দখলের চেষ্টা মামলায় ৩ সহোদর গ্রেপ্তার!!

Reporter Name / ৩৫ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মিরু হাসান, বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ার আদমদীঘিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক মার্কেট দখলের চেষ্টায় আপন তিন সহোদর ভাইকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার সান্তাহার বাজার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সেতু (৪০), সানী (৩৭) ও হাসিবুর রহমান (২৫)। রোববার দুপুরে থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়া আদালতে পাঠিয়েছে। এর আগে গত ১৯ ফেব্রয়ারী আব্দুল্লাহ আল কাফি নামের এক ভুক্তভোগীর মামলার পরিপ্রেক্ষিতে আদালত থেকে ওই মার্কেটের ওপর ১৪৪ ধারা জারি হয়।

মার্কেট মালিক ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল্লাহ আল কাফি বলেন, উপজেলার সান্তাহার মেইন রোডে মেসার্স সপ্তভা শাড়ী বিতান নামে তার এবং নিবিড় বস্ত্র বিতান নামে তার আপন চাচাতো ভাই নাসিফ আরেফিন নিবিরের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

সম্প্রতি তাদের চাচা আব্দুর রাজ্জাক ও তার তিন ছেলে মিলে প্রতিষ্ঠান দুটি সহ পুরো মার্কেট দখলের পায়তারা করে আসছিলেন। এমতাবস্থায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন আব্দুল্লাহ আল কাফি। গত ১৯ ফেব্রয়ারী বিচারক ওই মার্কেটে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা জারির আদেশ দেন। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দেন আদালত। এরই মধ্যে ১৪৪ ধারা অমান্য করে শনিবার দুপুরে আব্দুর রাজ্জাকসহ তার তিন ছেলে ওই মার্কেট দখল নিতে যান। ওই দিন বিকালে পুলিশ ঘটনাস্থল থেকে তার তিন ছেলেকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, ওই মার্কেটে ১৪৪ ধারা জারি ছিলো। সেটি অমান্য করে দখলের চেষ্টাকরলে শান্তি-শৃঙ্খলা রক্ষায় তাদের গ্রেপ্তার করে ১৫১ ধারায় কোর্টে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা