মোহাম্মদ তাজুল ইসলাম,গাজীপুর:
শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়ন বাসীকে ১৪৩৩ বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন গাজীপুর ইউনিয়ন এর চেয়ারম্যান পদপ্রার্থী জনদরদী, নির্ভীক অসহায় মানুষের বন্ধু তরুণ সমাজ সেবক হাজী পিভিসি পাইপ লিমিটেড এর স্বত্বাধিকারী জনাব আমিনুল ইসলাম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য,সংস্কৃতি ও চেতনার অন্যতম প্রতীক। এই উৎসব আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ,সম্প্রীতি ও নতুন আশার সঞ্চার করে। তিনি গাজীপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে নববর্ষের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “পুরাতন বছরের সকল দুঃখ-গ্লানি ভুলে নতুন বছরের সূচনায় সবাইকে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে। ইউনিয়ন এর উন্নয়ন ও জনগণের কল্যাণে একসাথে কাজ করতে হবে।”
এসময় তিনি মহান আল্লাহর নিকট সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং গাজীপুর ইউনিয়নসহ দেশের সর্বস্তরের জনগণের জন্য একটি সুখী ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ কামনা করেন।