• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

ইউপি সদস্যকে হত্যার হুমকি আরেক ইউপি সদস্যের বিরুদ্ধে!

Reporter Name / ১১৮ Time View
Update : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

নড়াইল জেলা প্রতিনিধি:

ইউপি সদস্যকে হত্যার হুমকি দিয়েছে একই ইউনিয়নের আরেক ইউপি সদস্য । এ বিষয়ে  নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

ডায়রিতে সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের ৮ নং পঁচিশা মহিষখোলা ওয়ার্ডের ইউপি সদস্য এরশাদ আলী শেখহাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করে আসছে। একই ইউনিয়নের তপন ভাগ গ্রামের  ইউপি সদস্য আনোয়ার  তার এই প্যানেল চেয়ারম্যান পদ নেওয়ার জন্য চাপ প্রয়োগ করছে। পদ ছেড়ে না দিলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ভয় দেখাচ্ছে। ১৯ নভেম্বর  রাতে  এরশাদের বন্ধু ৯ নং ডহর শেখহাটি ইউপি সদস্য নাসির উদ্দিন ফকিরের মোবাইলে ( ০১৭৫৩৫০৪৩৬৫) নাম্বারে  ফোন দিয়ে বলেন এরশাদকে বলিস সে প্যানেল চেয়ারম্যান পদ ছেড়ে না দিলে তাকে খুন করে ঘুম করা হবে। এমনকি  নাসির মেম্বারকে ও হুমকি ধামকি দেন খুন জখম করার।

এ বিষয়ে  ইউপি সদস্য এরশাদ আলী বলেন, আমার নাম প্যানেল চেয়ারম্যানের খাতায় থাকায় আমাকে পদ ছেড়ে  দেওয়ার জন্য হুমকি ধামকি দিয়েছে। আমাকে ও আমার বন্ধু নাসির মেম্বার কে খুন করে লাশ ঘুম করার হুমকি দিয়েছে আনোয়ার মেম্বর।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত পূর্বক আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা