• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

নড়াইলে মদ্যপানে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

Reporter Name / ৬৬ Time View
Update : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের নড়াগাতি থানার মহাজন গ্রামের মালোপাড়ায় মদ্যপানে ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির স্কুল ছাত্রী পূজা কর (১৫) মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে তার মৃত্যু হলেও বুধবার (২০ নভেম্বর) দুপুরে বিষয়টি জানাজানি হয়। পূজাকর গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার জঙ্গলমকুন্দপুর গ্রামের ননী করের মেয়ে।

এ ঘটনায় অপর স্কুলছাত্রী ত্রিনয়নী বিশ্বাস (১৫) অসুস্থ অবস্থায় লোহাগড়া ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ত্রিনয়নী রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আবাশপুর গ্রামের পলাশ বিশ্বাসের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, কার্তিয়ানী পূজা উপলক্ষে পূজাকর ও তার খালাতো বোন ত্রিনয়নী বিশ্বাস মামাবাড়ি নড়াগাতি থানার মহাজন গ্রামে বেড়াতে আসে। গতকাল দু’জনে মদ্যপান করে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাদের লোহাগড়া ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক পূজা করকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক খালিদ সাইফুল্লাহ বলেন, পূজা করকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। ত্রিনয়নী বিশ্বাসকে চিকিৎসা দেয়া হচ্ছে।

এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা