• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

আদমদীঘিতে চোলাই মদ খাওয়ার অপরাধে ভ্রাম্যমান আদালতের জেল ও জরিমানা

Reporter Name / ৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মিরু হাসান, স্টাফ রিপোর্টার:

বগুড়ার আদমদীঘিতে চোলাই মদ খাওয়ার অপরাধে চার ব্যক্তিকে জেল ও জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে এই দণ্ড প্রদান করেন আদমদিঘী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ। ভ্রাম্যমাণ আদালতের দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন উপজেলার সান্তাহার পৌর শহরের মালশন গ্রামের মৃত আবু বক্করের ছেলে মোঃ খালেক (২৭), ঘোড়াঘাট নতুন বাজার এলাকার মৃত সুরেনের ছেলে স্বপন রায় (৫৯), বশিপুর সরদার পাড়া গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে নিজাম প্রামানিক (৬৯) এবং নওগাঁর ডাঙ্গাপাড়া এলাকার শ্রী মনোরঞ্জনের ছেলে শ্রী নাথ (২৫)। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার ” খ ” সার্কেল পরিদর্শক মোঃ আসলাম জানান। বুধবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় গোপন সংবাদ এর ভিত্তিতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোলাই মদ খাওয়ার অপরাধে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে খালেক ও স্বপন রায়কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা এবং নিজাম প্রামানিক ও শ্রী নাথকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন আদমদিঘী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ। পরে গ্রেফতারকৃত দণ্ডপ্রাপ্ত আসামিদের বগুড়া জেল হাজতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা