• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

আদমদীঘিতে মাদকসেবনের দায়ে চার জনের জেল-জরিমানা 

Reporter Name / ৬৯ Time View
Update : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মিরু হাসান, স্টাফ রিপোর্টার:

বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের দায়ে চারজনের জেল জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে এ রায় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির হারদাম এলাকার বাবুর স্ত্রী অহেদা বেগম (৫০), একই ইউপির বাগবাড়ী গ্রামের মৃত শহিদুল মন্ডলের ছেলে বিপ্লব মন্ডল (৩০) ও নওগাঁর সদর উপজেলার বাড়িয়া এলাকার জসিম সরদারের ছেলে পলাশ সরদার (২৮), একই উপজেলার হাট তিলকপুর এলাকার শফিকুলের ছেলে শিবলু (৩০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক মোঃ আসলাম জানান, সোমবার দুপুরে
উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাদক সেবনের দায়ে এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হলে অহেদা বেগমকে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা, পলাশ সরদারকে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা, বিপ্লব হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা এবং শিবলুকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা