• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

সান্তাহারে যুবদল কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের কর্মী গ্রেপ্তার!

Reporter Name / ২৯৯ Time View
Update : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মিরু হাসান, স্টাফ রিপোর্টার:

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ৪ নং ওয়ার্ড যুবদলের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায়  আওয়ামী লীগের এজাহার নামীয় এক কর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত হারুনুর রশিদ (৫০) উপজেলার তিলোচ সোনারপাড়া মৃত- হাবিবুর রহমানের ছেলে।
মামলার তদন্তকারি কর্মকর্তা উপ-পরিদর্শক বকুল হোসেন জানায়, গত ১৯ আগষ্ট সোমবার রাতে পৌর শহরের ৪ নং ওয়ার্ডের তিয়রপাড়া মোড় নামক স্থানে যুবদলের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার (২১ আগষ্ট) রাতে ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আসিক হোসেন বাদী হয়ে থানায় ৭৭জনের নাম সহ অজ্ঞাত প্রায় দুই শতাধিক আসামী করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার তিলোচ শিববাটি এলাকায় অভিযান চালিয়ে হারুনুর রশিদ গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীকে তিলোচ শিববাটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে তাকে বগুড়া আদালতে পাঠানো হয়। বাকী আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা