• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

নড়াইলের কালিয়ায় হাতকড়া অবস্থায় পুলিশের নিকট থেকে আসামী ছিনতাইয়ের অভিযোগ

Reporter Name / ৭৬ Time View
Update : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

নড়াইল জেলা প্রতিনিধি।

নড়াইলের কালিয়া উপজেলায় ফের হাতকড়া পরা অবস্থায় ছাব্বির শেখ (২৫) নামে হত্যা মামলার এক আসামি পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে। ছাব্বির কলেজ শিক্ষার্থী নাসিম শেখ হত্যাকাণ্ডের এজাহার নামীয় আসামি। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় কালিয়ায় উপজেলার চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে। ছাব্বির শেখ উপজেলার আলিম শেখের ছেলে।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার দিকে কালিয়া থানা পুলিশের একটি দল চাঁদপুর এলাকা থেকে হত্যা মামলার অন্যতম আসামি ছাব্বির শেখকে হাতকড়া পরিয়ে গ্রেফতার করে থানায় নিয়ে যাচ্ছিল। এ সময় পুলিশের গতিরোধ করে আসামির স্বজনরা তাকে ছিনিয়ে নিয়ে যায়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, ছিনতাই হওয়া আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, চলতি বছরের ২৬ সেপ্টেম্বর কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের নাসিম শেখ কে হত্যার দায়ে আটজনকে অভিযুক্ত করে তার মা তানিয়া সুলতানা জোনাকী আদালতে পিটিশন দাখিল করেন। চলতি মাসের ২ ডিসেম্বর আদালতের নির্দেশে কালিয়া থানা হত্যা মামলা রজু করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা