• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

ডোমার শহরে সড়ক দখলের মহোৎসব, নির্বিকার প্রশাসন

Reporter Name / ৭৮ Time View
Update : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

আজমির রহমান রিশাদ, ডোমার প্রতিনিধি:

নীলফামারীর ডোমার পৌর শহরে চলছে সড়ক ও ড্রেন দখলের মহোৎসব। বাইপাস সড়ক থাকলেও শহরের ভেতর দিয়ে চালানো হচ্ছে ১০ চাকার ভারী যানবাহন, অথচ নির্বিকার প্রশাসন। রীতিমতো দুর্ঘটনার আশংকা করছেন সাধারণ নাগরিক সহ সচেতন মহল।

মঙ্গলবার (১০ই ডিসেম্বর) সরেজমিনে শহরের শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঢাকা কোচ স্ট্যান্ডে এলাকায় দেখা গেছে, সড়কে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। ড্রেনগুলোও যেন হাতছাড়া হতে বসেছে।

ডিবি রোডের ব্যবসায়ী শাহানুর আলম জানান, ঢাকাগামী নৈশকোচগুলো সাধারণত রাত ৮টার পর ছেড়ে যায়। কিন্তু কিছু গাড়ি বিকাল ৪টা থেকে এখানে দাঁড়িয়ে থাকে। বাইপাস সড়ক থাকলেও পাথর বোঝাই ১০/১৮ চাকার ট্রাকগুলো শহরের মধ্যে দিয়ে দ্রুতগতিতে চলাচল করে। এসময় হালকা ও ছোট পরিবহনের জন্য সড়কটি বিপদজনক হয়ে উঠেছে। এরমধ্যে কোচ কাউন্টারগুলোর ব্যবসায়ীরা তাদের সাইনবোর্ড সড়কের উপর রাখায় সড়কগুলো আরও সংকুচিত হয়েছে। এতে যানযট সৃষ্টি সহ অহরহ দুর্ঘটনা ঘটে। এমনকি সোমবার ট্রাকের ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহী মৃত্যুবরণ করেছে।

এব্যাপারে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সাধারণ সম্পাদক মোঃ গোলাম কুদ্দুস আইয়ুব বলেন, সড়কের উপর থেকে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে।প্রায় সকল ড্রেন দখল হয়ে গেছে। ডোমার-চিলাহাটি সড়কের ড্রেনগুলো দখল হয়ে সড়ক চিকন হয়ে গেছে। এছাড়া বৈদ্যুতিক খুটিগুলোও সমস্যা সৃষ্টি করছে। জনপ্রতিনিধিরা ভোটের রাজনীতি করায় তারা ভোট হারানোর ভয়ে উচ্ছেদ অভিযানে আগ্রহী হয় না।

এবিষয়ে ডোমার পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভুমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপী জানান, মঙ্গলবার (আজ) থেকে বাইপাস সড়ক দিয়ে ভারী যানবাহন পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। বণিক সমিতি ও পরিবহন সমিতির নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে অতিদ্রুত সড়কের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা