• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

আদমদীঘিতে ইউপি সদস্যের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ, প্রশাসন নীরব

Reporter Name / ৬৭ Time View
Update : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

স্টাফ, রিপোর্টার:

বগুড়ার আদমদীঘিতে ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি খাস পুকুরের ৩১টি ইউক্যালিপটাস গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার জিনইর গ্রামের শোলাকুড়া নামক একটি খাস পুকুরের পাড় থেকে কয়েক দিন আগে গাছগুলি গোপনে কেটে বিক্রয় করেন তিনি। এমন অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
তাজুল ইসলাম তাজু ওই গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে ও আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের সদস্য। এ ঘটনায় এখনো কোন পদক্ষেপ গ্রহণ করেননি প্রশাসন।
জানা যায়, আদমদীঘি উপজেলা সদর ইউনিয়নের জিনইর গ্রামে শোলাকুড়া নামে ২১শতক সরকারি একটি খাস পুকুর রয়েছে। এই খাস পুকুরে সরকারি ভাবে প্রতিবছর লীজ গ্রহন করতে হয়। গত কয়েক বছর ধরে ইউপি সদস্য তাজুল ইসলাম তাজু এই পুকুরটি চাষাবাদ করে আসছিলেন। গত ২৮ অক্টোবর সরকারি ডাকের মাধ্যমে পুকুরটি লীজ গ্রহন করেন ওই গ্রামের আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তি। এ কারনে ইউপি সদস্য তাজুল ইসলাম তাজুর লীজ বাতিল হয়। এরপর পুকুরটি তার বেহাত হয়ে যায়। এই বছরে পুকুরটি নিজ নামে লীজ নিতে না পারাই চাপাক্ষোভে ছিলেন তিনি। এরপর গত মঙ্গলবার জাল টেনে পুকুরের মাছ ধরেন তাজুল ইসলাম তাজু এবং প্রশাসনকে না জানিয়ে নিজ জায়গা দাবী করে জোরপূর্বক ৩১টি ইউক্যালেপটাস গাছ কেটে বিক্রয় করেন। এ ঘটনায় পর থেকে ওই এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।ইউপি সদস্য তাজুল ইসলাম তাজু জানায়, দীর্ঘ দিন ধরে সরকারি ভাবে পুকুরটি লীজ গ্রহণ করে মাছ চাষ করে আসছিলাম। ওই পুকুরে আমার কিছু মাছ ছেড়ে দেওয়া ছিল তাই আমি মাছ ধরেছি। গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওই পুকুরের পাশে আমার ব্যক্তি মালিকানাধীন জমি রয়েছে তাই আমি গাছ গুলি কেটেছি।
উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ জানান, গাছ কাটার বিষয়টি আমার জানা নেই। খবর নিয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা