• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫

ডোমারে সপ্তাহব্যাপী বিজয় সাংস্কৃতিক উৎসবের সমাপনী

Reporter Name / ২৫৫ Time View
Update : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

আজমির রহমান রিশাদ, ডোমার প্রতিনিধি:

‘বাঙালি সংস্কৃতি, বাঙালির বিজয়ের বীরত্ব গাঁথা ইতিহাস’ প্রতিপাদ্যকে সামনে রেখে মহান বিজয় দিবস ও নীলফামারীর শতবর্ষী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ডোমার নাট্য সমিতির ১৩২ বছরে পদার্পণ উপলক্ষ্যে সপ্তাহব্যাপী বিজয় সাংস্কৃতিক উৎসব-২০২৪ সমাপ্ত হয়েছে।

সোমবার (২৩শে ডিসেম্বর) সন্ধ্যায় ডোমার নাট্য সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী বিজয় সাংস্কৃতিক উৎসবের সমাপনী দিবসে ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদের পরিবেশনায় মঞ্চায়িত হয় হাবিবুর রহমান রচিত শিশু নাটক ‘মায়াকানন’। যার নির্দেশনা প্রদান করেন- মোঃ মিজানুর রহমান সোহাগ ও শ্রী পরশ কুমার চন্দ।

সমাপনী অনুষ্ঠানে ডোমার নাট্য সমিতির আহ্বায়ক মোঃ মাসুদ বিন আমিন সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ নাজমুল আলম বিপিএএ, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জান্নাতুল ফেরদৌস হ্যাপি, ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম প্রমুখ।

ডোমারের সাহা ট্রেডার্স, বিপনী বিতান ক্রোকারিজ, মেসার্স রব্বু এন্ড ব্রাদার্স ও শালকি ব্রিকসের পৃষ্ঠপোষকতায় এদিন সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন- ডোমার নাট্য সমিতির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আসাদুজ্জামান চয়ন, মোঃ মিজানুর রহমান সোহাগ, মোছাঃ জাকিয়া বেগম চান্দা ও শ্রী পরশ কুমার চন্দ।

নাটক মঞ্চায়িত হওয়ার পর অতিথি ও গুণী নাট্যকর্মীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করে ডোমার নাট্য সমিতি কর্তৃপক্ষ ও বিজয় সাংস্কৃতিক উৎসবের আয়োজক কমিটি।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি সহ সুধী সমাজের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত ১৬ই ডিসেম্বর শুরু হওয়া বিজয় সাংস্কৃতিক উৎসবেরর ১ম দিনে ডোমার নাট্য সমিতির পরিবেশনায় ‘যায় দিন ফাগুনো দিন’, ২য় দিনে রংপুরের পদাতিক নাট্য সংসদের পরিবেশনায় নাটক ‘মাথা’, ৩য় দিনে নৃত্য উৎসব, ৪র্থ দিনে রংপুর নাট্যকেন্দ্রের পরিবেশনায় নাটক ‘নীল ললিতার গীত’, ৫ম দিনে সঙ্গীতানুষ্ঠান ও ৬ষ্ঠ দিনে পঞ্চগড় ভূমিজের পরিবেশনায় নাটক ‘মায়াচর’ অনুষ্ঠিত হয়। যা মিলনায়তনে এসে সরাসরি উপভোগ করেন বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা