• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

নড়াইলের কালিয়ায় গৃহবধূ হত্যা মামলায় নারী ইউপি সদস্য মুসলিমা গ্রেফতার

Reporter Name / ৭০ Time View
Update : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

নড়াইল সদর প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলায় গৃহবধূ খাদিজা হত্যা মামলায় পেড়লী ইউনিয়নের নারী ইউপি সদস্য (মেম্বার) ওই গ্রামের গরু ব্যবসায়ী মঈনুল ফকিরের স্ত্রী মুসলিমা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ডিসেম্বর) উপজেলার চাঁচুড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করে কালিয়া থানা পুলিশ। কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, গৃহবধূ খাদিজা হত্যাকাণ্ডের ঘটনায় তার বাবা আব্দুল্লাহ মোল্যা বাদী হয়ে কালিয়া থানায় একটি হত্যা মামলার দায়ের করেন। পরে মামলার এজাহারনামীয় আসামি নারী ইউপি সদস্য মুসলিমা বেগমকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া বাকি আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, কালিয়া উপজেলার পিরোলী গ্রামের রোমিও শিকদারের স্ত্রী খাদিজা তাদের প্রতিবেশী জুবেল শিকদারের সঙ্গে পরকীয়া ছিল। এর জেরে তার স্বামীর সঙ্গে কলহের এক পর্যায়ে রোববার (২২ ডিসেম্বর) দুই সন্তানের মা খাদিজা প্রেমিক জুবেল শিকদারের বাড়ি গিয়ে ওঠে। সেখানে অবস্থানকালে পরদিন সোমবার (২৩ ডিসেম্বর) জুবেলের বড় ভাই জাহিদুল শিকদার খাদিজাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে খাদিজা গুরুতর আহত হলে জুবেলের পরিবারের লোকজন তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৫ ডিসেম্বর) খাদিজা মারা যান।

পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিহতের মরদেহের ময়নাতদন্ত শেষে খাদিজার বাবার বাড়ির লোকজন যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া গ্রামে তাদের গ্রামে নিয়ে যাওয়ায় ঘটনাটি এলাকায় বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জানাজানি হয়। এরপর ওইদিন রাতেই ঘটনায় নিহত খাদিজার বাবা বাদী হয়ে মুসলিমা বেগমসহ ৬ জনকে আসামি করে কালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা