• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

বগুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে প্রবাসী চাচার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

Reporter Name / ১৪৫ Time View
Update : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মিরু হাসান, স্টাফ রিপোর্টের:

বগুড়ার আদমদীঘিতে গভীর রাতে ঘরে ঢুকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে প্রতিবেশি প্রবাসী চাচার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সাবেক ছাত্রলীগ নেতা আব্দুস সবুর তুহিনের বিরুদ্ধে। এ ঘটনায় রোববার রাতে ওই প্রবাসীর স্ত্রী নিজেই বাদী হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন। সোমবার সকালে পুলিশ ওই ভুক্তভোগীকে ডাক্তারী পরিক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, আদমদীঘির নসরতপুর ইউপির চাটখইর গ্রামের আনোয়ার হোসেন তার স্ত্রী ও দুই সন্তান রেখে প্রায় ৪ বছর আগে চাকুরির সুবাদে সৌদি আরবে যান। আনোয়ার হোসেন প্রবাসে থাকার সুযোগে তার স্ত্রীকে একই গ্রামের প্রতিবেশি ভাতিজা ও বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আব্দুস সবুর তুহিন নানাভাবে অনৈতিক কর্মকান্ডের জন্য কুপ্রস্তাব দিত। তার কুপ্রস্তাবে অস্বীকৃতি জানালে তুহিন তার সন্তানদের ক্ষতি করবে বলে হুমকি-ধামকি দেয়। গত ২৯ নভেম্বর রাত ১২টার দিকে ওই প্রবাসীর স্ত্রী ঘুমিয়ে পড়লে তার শয়ন ঘরে ঢুকে তাকে ঝাপটাইয়া ধরে চাকুর ভয় দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে। এরপর গত ১৬ ডিসেম্বর তার স্বামী দেশে ফিরলে পুরো ঘটনা খুলে বলেন।

এ ব্যাপারে অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা আব্দুস সবুর তুহিনের সাথে যোগাযোগ করতে তার মুঠোফোনে একাধিকবার ফোন করলেও বন্ধ পাওয়ায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, ধর্ষনের অভিযোগ এনে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ডাক্তারী পরীক্ষার জন্য তাকে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। আসামীকে গ্রেপ্তারের তৎপরতা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা