• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

নড়াইলে দুই মাদক কারবারি গ্রেফতার

Reporter Name / ১০৪ Time View
Update : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইল সদর উপজেলায় ফেনসিডিলসহ মো: শাহাবুদ্দিন ইসলাম (৩১) ও মো: আল মিরাজ (১৯) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে সদর উপজেলার গোচর এলাকা থেকে ওই দুই মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলেন- মো: শাহাবুদ্দিন ইসলাম চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার বসতীপাড়া গ্রামের মো: কামাল হোসেনের ছেলে ও মো: আল মিরাজ একই থানার দৌলতগঞ্জ পাড়ার মো: রায়হান ইসলামের ছেলে৷ শনিবার (১১ জানুয়ারি) সকালে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো: শাহ্ দারা খান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) টিটু আলী ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে পুলিশের একটি দল সদর উপজেলার গোচর এলাকায় অভিযান চালায়। পরে এ অভিযানে গোচর ভূমি অফিসের প্রধান গেটের সামনের সড়ক থেকে শাহাবুদ্দিন ইসলাম ও আল মিরাজ নামে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ।

এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো.শাহ্ দারা খান বলেন, গ্রেফতার দুই যুবকের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। এ ছাড়া তাদের আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা