• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

সান্তাহারে মাদকসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

Reporter Name / ৮৭ Time View
Update : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মিরু হাসান, স্টাফ রিপোর্টার:

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৩৭ পিস এ্যাম্পুল ইনজেকশনসহ ফিরোজ হোসেন (৪৭) নামের একাধিক মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে মাদকদ্রব্য আইনে একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ফিরোজ হোসেন উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনি মহল্লার শিউলি বেগমের স্বামী ও পুতুলের জামাই।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনি মহল্লার জনৈক জাহাঙ্গীরের বসত বাড়ির সামনে ইটের রাস্তার উপর এ্যাম্পুল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল ধৃত ফিরোজ হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তাকে তল্লাশি করে মাদকদ্রব্য ৩৭ পিস এ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃর নামে ইতিপূর্বে ৮টি মাদক মামলা রয়েছে। তিনি পুলিশ চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা